সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল

Paris
Update : সোমবার, ২৮ জুন, ২০২১

নিয়ামতপুর থেকে প্রতিনিধি : নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দকৃত অর্থে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

উদ্বোধন শেষে এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দশ জন শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও ইউএনও জয়া মারীয়া পেরেরা। এছাড়াও অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় থেকে মসজিদ ও মন্দিরের অনুকুলে বরাদ্দকৃত অর্থের দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার চেক এবং খাদ্য মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে দুই লক্ষ ষাট হাজার টাকার চেকও বিতরণ করা হয়।

ইউএনও’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী বর্তমান করোনা প্রতিরোধে পাড়ায় পাড়ায় গঠিত করোনা প্রতিরোধ কমিটির প্রতি করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সকল ইউপি চেয়ারম্যানগণ ও করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা।


আরোও অন্যান্য খবর
Paris