৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৪৩তম বিসিএসে ফের আবেদনের সুযোগ ৫৬ জনের

প্রকাশিত: ২৪ জুন ২০২১, ১০:০৬ অপরাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
৪৩তম বিসিএসে ফের আবেদনের সুযোগ ৫৬ জনের
বিজ্ঞাপন

এফএনএস : ৪৩তম বিসিএস পরীক্ষায় নতুন করে আবেদনের সুযোগ পেলেন ৫৬ পরীক্ষার্থী। এই ৫৬ পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে আবেদন করায় তাদের আগের আবেদন বাতিল করে নতুন করে সুযোগ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় ৫৬ জন পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে পূরণকৃত আবেদনপত্র বাতিলপূর্বক পুনরায় অনলাইনে আবেদন করার সুযোগ চেয়ে কমিশন বরাবর দরখাস্ত করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন ৫৬ জন পরীক্ষার্থীর আবেদনপত্র বাতিল করে পুনরায় আবেদনপত্র জমাদানের বিষয়ে অনুমতি দেয়। ৩০ জুন সন্ধ্যা ৬টার পর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন