সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

জানুয়ারিতে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করবে ফিফা

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

এফএনএস : ২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে আগামী বছর জানুয়ারিতে টিকিট বিক্রি শুরুর প্রস্তুতি নিচ্ছে ফিফা। কাতারে দর্শকদের জন্য করোনাভাইরাস ভ্যাক্সিন নেয়া বাধ্যতামূলক, আয়োজকদের এই পরিকল্পনা নিয়েও ফিফা নতুন করে ভাবতে শুরু করেছে। কাতারী প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুলআজিজ আল থানির গত সপ্তাহের শেষে ভ্যাক্সিনের প্রয়োজনীয়তা নিয়ে ঘোষনা দেবার পরেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা এ ব্যপারে অবগত হয়েছে।

ফিফা এখনো জানায়নি তারা কাতারের এই পরিকল্পনার সাথে একমত কিনা। বিশেষ করে হাজার হাজার প্রবাসী সমর্থকের জন্য এই পরিকল্পনা কতটুকু কার্যকরী হবে সে ব্যপাওে ফিফা স্পষ্ট হতে পারছেনা। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘টিকিট বিক্রির আগে এ ব্যপারে আরো বিস্তারিত ভাবে আলোচনা করতে হবে। এই মুহূর্তে এ ব্যপারে কিছু বলা যাচ্ছেনা।‘ জানুয়ারি মাসের মধ্যেই বিশ্বকাপে অংশ নেয়া ১২টি ইউরোপিয়ান দলের মধ্যে ১০টির নাম জানা যাবে।

নিয়ম অনুযায়ী কাতার বিশ্বকাপ জুনে শুরু না হয়ে মধ্যপ্রাচ্যে গরমের বিষয়টি মাথায় রেখে ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে। শেখ খালিদ জানিয়েছেন তারা আশা করছেন দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ আয়োজিত হবে। এজন্য তারা কাতারে আসা ভ্যাক্সিন না পাওয়া সমর্থকদের জন্য এক মিলিয়ন ডোজ ভ্যাক্সিন নিশ্চিতের চেস্টা করবে।


আরোও অন্যান্য খবর
Paris