সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ইতিহাস গড়লেন সাবিনা

Paris
Update : সোমবার, ২১ জুন, ২০২১

এফএনএস : বাংলাদেশ প্রিমিয়ার লিগে সদ্যপুষ্কুরণী স্পোর্টিং ক্লাবের বিপক্ষে রোববার মাঠে নেমেছিল বসুন্ধরা কিংসের মেয়েরা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচে ৫-০ ব্যবধানে জিতেছে বসুন্ধরা কিংস। সে ম্যাচে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েছেন বসুন্ধরা কিংসের তারকা সাবিনা খাতুন।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোলের রেকর্ড গড়েছিলেন সাবিনা। আর আজ প্রথম নারী ফুটবলার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১০০ গোল করার গৌরব অর্জন করলেন তিনি। সাবিনা ম্যাচটি শুরু করেছিলেন ৯৮ গোলে নিয়ে।

ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে শততম গোল পূরণ করেন তিনি। দ্বিতীয়ার্ধে আরো একটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। প্রিমিয়ার লিগের মাত্র চার মৌসুমেই একশ গোলের অনন্য রেকর্ডটি করলেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris