সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

সৌম্য-রিয়াদদের ম্যাচ এবার স্থগিত

Paris
Update : সোমবার, ২১ জুন, ২০২১

এফএনএস : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগ পর্বের গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম প্রাইম দোলেশ্বরের ম্যাচটি বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে। ১২ ওভার পর্যন্ত মাঠে গড়ালেও শেষ পর্যন্ত বৃষ্টির হানায় বন্ধ করতে হয় ম্যাচটি। মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৪ উইকেটে ৭৩ রান তোলে গাজী গ্রুপ। এরপরই নামে বৃষ্টি।

প্রচণ্ড বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচের বাকি অংশ মাঠে গড়ায়নি। রিজার্ভ ডে’র সিস্টেম চালু থাকায় ম্যাচটি পরবর্তীতে আবার শুরু হবে। আজ ব্যাট হাতে দারুণ শুরু করেছিলেন গাজী গ্রুপের ওপেনার সৌম্য সরকার। ১৬ বলে ২ ছক্কা ও ২ চারে ২৫ রান করেন তিনি। ২৫ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হকও। তবে তিনি বল খেলেছেন ২৬টি। ৩ বলে ২ রান নিয়ে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।


আরোও অন্যান্য খবর
Paris