সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

শেখার আগ্রহ কমে গেলেই অবসর নেবেন অশ্বিন

Paris
Update : সোমবার, ২১ জুন, ২০২১

এফএনএস : বয়স ৩৫ ছুঁই ছুঁই। এই বয়সেও তিনি ভারতীয় দলের স্পিন আক্রমণের অন্যতম ভরসা। শেখার কোনো শেষ নেই। সারা জীবন ধরেই তাই শিখে যেতে হবে। আর এই শেখার আগ্রহ যদি কমে যায়, তাহলে পরিণতি ভালো হয় না। অশ্বিন এমনটাই মনে করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যেদিন তার শেখার আগ্রহ কমে যাবে সেদিন তিনি ক্রিকেটকে বিদায় জানাবেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল শুরুর আগে আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকার অশ্বিন বলেন, ‘আমার মনে হয়, আমি জীবনে যা কিছু পেয়েছি সেটা আমার মানসিকতার জন্যই পেয়েছি। জীবনে কোনো কিছুই আগে থেকে তৈরি করে রাখা যায় না। প্রতি মুহূর্তে নিজের উন্নতি করে যেতে হয়। যদি এমন সময় আসে, যখন আমার আলাদা আলাদা জিনিস শেখার আগ্রহ কমে আসে, বা নতুন কিছু করার যে তৃপ্তি, সেটা না পাই বা সেটা করার ধৈর্য্য হারিয়ে ফেলি, সেই মুহূর্তে আমি ক্রিকেট থেকে সরে দাঁড়াব।’

৩৪ বছরের চেন্নাইয়ের তারকা স্পিনারের ঝুলিতে ইতোমধ্যে টেস্ট ক্রিকেটের ৪০৯টি উইকেট রয়েছে। কোনো বিতর্কে না জড়িয়ে তিনি নিজের কাজটি মন দিয়ে করে যান। তবে তাকে কেউ যদি খোঁচা মারেন, তার জবাব পারফরম্যান্স করেই দিতে পছন্দ করেন অশ্বিন। তার ভাষায়, ‘আমি বিতর্ক পছন্দ করি না। তবে লড়াইটা উপভোগ করি। আমি কেন এই জায়গাটায় আছি, সেটা প্রমাণ করার একটা তাগিদ চলে আসে।’


আরোও অন্যান্য খবর
Paris