সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

রেকর্ডবুকের আরো একটি পাতায় নাম লেখালেন মেসি

Paris
Update : রবিবার, ২০ জুন, ২০২১

এফএনএস : কোপা আমেরিকায় উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ নিয়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত রইল আল বিসেলেস্তরা। ম্যাচের ১৩ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন গুইদো রদ্রিগেজ। এই অ্যাসিস্টের মাধ্যমে রেকর্ডবুকের আরো একটি পাতায় নাম লেখালেন মেসি। কোপার ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা এখন এই আর্জেন্টাইন মহাতারকা।

জয় পেলেও গত ম্যাচের মতো আজও গোল মিসের হতাশায় পুড়তে হয়েছে আর্জেন্টিনাকে। ম্যাচের সপ্তম মিনিটে বাম পাশ থেকে শট নেন মেসি। তা ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক। তবে ফিরতি বলটি ফাঁকা জালের সামনে পেয়ে যান লাউতারো মার্টিনেজ। কিন্তু সেটি লক্ষ্যে রাখতে পারেননি এ তরুণ ফরোয়ার্ড।

গুইদো রদ্রিগেজকে দিয়ে গোল করিয়ে মেসি বনে গেছেন কোপার ইতিহাসের সর্বোচ্চা অ্যাসিস্টদাতা। তার অ্যাসিস্ট সংখ্যা এখন ১৪টি। একইসঙ্গে এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটিও বাগিয়ে নেন আর্জেন্টাইন অধিনায়ক। চিলির বিপক্ষে আগেও ম্যাচেও ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

এ নিয়ে কোপায় ১০ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। যেটিও রেকর্ড। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। তৃতীয় ম্যাচে ২২ জুন মঙ্গলবার সকাল ৬টায় প্যারাগুয়ে ও ২৯ জুন মঙ্গলবার একই সময়ে বলিভিয়ার মুখোমুখি হবে মেসিরা।


আরোও অন্যান্য খবর
Paris