সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

একাদশ নিয়ে কৌতূহল মিটিয়ে দিল ভারতের টিম ম্যানেজমেন্ট

Paris
Update : শনিবার, ১৯ জুন, ২০২১

এফএনএস : ছয় ব্যাটসম্যান নাকি বাড়তি বোলার? হনুমা বিহারি নাকি রবীন্দ্র জাদেজা? নাকি চার পেসার? একাদশ নিয়ে সব কৌতূহল টেস্ট শুরুর আগের দিনই মিটিয়ে দিল ভারতের টিম ম্যানেজমেন্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের একাদশে জায়গা পেলেন দুই স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। সাউথ্যাম্পটনে শুক্রবার শুরু থেকে শুরু হবে নিউ জিল্যান্ডের বিপক্ষে এই বহুল আলোচিত ফাইনাল।

নিউ জিল্যান্ডের ১৫ জনের দলে স্পিনার একজনই, এজাজ প্যাটেল। ভারত সেখানে দুই স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারছে দুজনের ব্যাটের হাতও ভালো হওয়ায়। ৫ বিশেষজ্ঞ ব্যাটসম্যানের সঙ্গে কিপার-ব্যাটার রিশাভ পান্ত থাকছেন ব্যাটিং লাইন-আপে। বোলিং আক্রমণে জাদেজা, অশ্বিনের সঙ্গে তিন পেসার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও ইশান্ত শর্মা।

এই পাঁচ বোলার একসঙ্গে টেস্ট খেলতে নামছেন প্রথমবার। গত বছর অস্ট্রেলিয়া সফরের সময় চোট পাওয়ায় অনেক দিন মাঠের বাইরে ছিলেন শামি। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেননি এই পেসার। অস্ট্রেলিয়া থেকে বয়ে আনা চোটের জন্য ওই সিরিজে খেলা হয়নি জাদেজারও। সব ঠিক থাকলে নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনাল দিয়ে ভারত দলে ফিরবেন দুইজনই।

ব্যাটিংয়ে চার অভিজ্ঞ বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানের সঙ্গে আছেন তরুণ ওপেনার শুবমান গিল। ২০ সদস্যের দল নিয়ে ইংল্যান্ড সফরে গেছে ভারত। গত মঙ্গলবার ফাইনালের জন্য ১৫ সদস্যের দল দেয় তারা।

বিহারির পাশাপাশি ওই দল থেকে একাদশে জায়গা হয়নি পেসার মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদবের। কিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাও সুযোগ পাননি। সাদা পোশাকের ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করে আইসিসি। গত দুই বছরের চক্রে নানা চ্যালেঞ্জ পাড়ি দিয়ে এখন শেষের দুয়ারে প্রতিযোগিতাটির প্রথম আসর।

ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুবমান গিল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত (কিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।


আরোও অন্যান্য খবর
Paris