সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

সাকিব-তামিমদের বেতন বাড়ছে

Paris
Update : শনিবার, ১৯ জুন, ২০২১

এফএনএস : কেন্দ্রীয় চুক্তি নিয়ে বোর্ড সভাতে আলোচনা হলেও বিষয়টি এখনও চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেননা কোন ক্রিকেটার কোন ফরম্যাট খেলতে চান, সেসব ব্যাপারে ক্রিকেটারদের সঙ্গে খোলামেলা আলোচনার পরই আসলে কেন্দ্রীয় চুক্তির বিষয়টি নিশ্চিত করতে চায় বিসিবি। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি আলোর মুখ না দেখলেও বেতন বাড়ানো সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান ক্রিকেটারদের বেতন বাড়াতে সভাপতি নাজমুল হাসানকে অনুরোধ করেছিলেন। তার অনুরোধের ভিত্তিতে ক্রিকেটারদের বেতন ১০ থেকে ২০ শতাংশ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। আকরাম খান বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে অন্য বোর্ডে বেতন কমাচ্ছে।

সেখানে আমি বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি বেতন ১০ থেকে ২০ শতাংশ বাড়ানোর জন্য।’ গ্রেডের ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়বে বলে জানিয়েছেন এই সাবেক অধিনায়ক, ‘গ্রেডের ভিত্তিতে বেতন বাড়ায় পার্থক্য থাকবে। চিন্তা-ভাবনা করে আমরা এটা করবো। ১০ থেকে ২০ শতাংশ বাড়বে। আমরা মৌখিকভাবে অনুমোদন নিয়েছি যে বেতনটা বাড়বে, সেটারও সময় নিতে হবে।’

খুব শিগগিরই কে কোন ফরম্যাটে খেলতে আগ্রহী, তা জানতে ক্রিকেটারদের চিঠি পাঠাবে বিসিবি। এরপরই কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আকরাম, ‘বোর্ড সভার পর আমরা নির্বাচকদের সঙ্গে বসেছিলাম। কিছু জানার ব্যাপার ছিল, আমরা তা জেনেছি। আমরা দুই-একদিনের মধ্যে খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। ওরা কোন ফরম্যাটে খেলতে আগ্রহী, তা জানার। উত্তর আসার সঙ্গে সঙ্গেই চুক্তিটা চূড়ান্ত করে ফেলবো।’


আরোও অন্যান্য খবর
Paris