সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ : ১ লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ

Paris
Update : শুক্রবার, ১৮ জুন, ২০২১

এফএনএস : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার নিচে থাকলেও প্রাইজমানি হিসেবে ১ লাখ ডলার পাবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সাউদাম্পটনে আগামীকাল শুক্রবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালের বিজয়ী দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার।

আর রানার্সআপ দল পাবে ৮ লাখ মার্কিন ডলার। ফাইনাল ম্যাচ ড্র বা টাই হলে প্রাইজমানি দুই দলের মধ্যে ভাগ করে দেয়া হবে। প্রাইজমানির পাশাপাশি পুরস্কার হিসেবে জয়ী দলকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ দণ্ডও দেওয়া হবে। পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবার আগ পর্যন্ত ওই বিশেষ দণ্ড নিজেদের কাছে রাখতে পারবে চ্যাম্পিয়ন দল।

আর যদি শিরোপা ভাগাভাগি হয়, তবে সমানসংখ্যক দিন ভাগ করে দণ্ড নিজেদের কাছে রাখবে দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা দলের জন্য প্রাইজমানি সাড়ে ৪ লাখ ডলার। চার নম্বরে থাকা দল পাবে সাড়ে ৩ লাখ ও ৫ নম্বরে থাকা দলের থাকছে ২ লাখ ডলার প্রাইজমানি।

এ ছাড়া ষষ্ঠ থেকে নবম দল পাবে ১ লাখ ডলার করে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। চতুর্থ স্থান রয়েছে ইংল্যান্ড এবং পঞ্চম স্থানে আছে পাকিস্তান। টেবিলের ষষ্ঠ থেকে নবম স্থানে আছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।


আরোও অন্যান্য খবর
Paris