সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

হাঁটুর চোটে সুপার লিগে খেলবেন না তামিম

Paris
Update : শুক্রবার, ১৮ জুন, ২০২১

এফএনএস : হাঁটুর চোটে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলবেন না প্রাইম ব্যাংক ওপেনার ও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। চিকিৎসকদের পরামর্শে বায়ো-সিকিউরিটি বলয় ছেড়ে গেছেন তিনি। আগামী মাসেই বাংলাদেশের জিম্বাবুয়ের সফর। সেই সফরে তামিমকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা গেছে।

যদিও চিকিৎসকদের পরামর্শে অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের মাইরে থাকতে হচ্ছে তাকে। চোট নিয়ে তামিম জানিয়েছেন, ‘ডান হাঁটুর ব্যথাটা নিয়েই বেশ কিছু ম্যাচে খেলেছি। আর অ্যাডজাস্ট করতে পারছিলাম না, ব্যথা নিয়ে ম্যাচে ইফোর্ট দেয়াটা কঠিন হচ্ছিল। বিসিবির মেডিক্যাল টিম বলেছে রেস্ট নিতে, কয়েকদিন পর রিহ্যাব শুরু করবো। আশা রাখি জিম্বাবুয়েতে শুরু থেকে খেলবো।’

ডিপিএলের সুপার লিগে না খেললেও নিজ দলকে শুভকামনা জানিয়েছেন তামিম। প্রাইম ব্যাংক ওপেনার জানান, ‘সুপার লিগ নিশ্চিত করেছে, আশা করি শিরোপা লড়াইয়ে আরো এগিয়ে যাবে। টিমের জন্য শুভকামনা থাকলো’। আগামী ১৯ জুন থেকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের সুপার লিগ পর্বের খেলা শুরু হবে। লিগ পর্ব শেষ হবে ২৫ জুন।


আরোও অন্যান্য খবর
Paris