সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বাংলাদেশ হারলো ওমানের কাছেও

Paris
Update : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

এফএনএস : বিশ্বকাপ বাছাই এবং এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচেও পরাজিত হলো বাংলাদেশ। কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাল-সবুজ বাহিনীকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ওমান। এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে মরুর রাষ্ট্রটি।

একের পর এক আক্রমণে গোলবার কাঁপিয়ে তোলেন ওমানি খেলোয়াড়রা। ২২তম মিনিটে গিয়ে প্রথম গোলের দেখা পায় তারা। গোলটি করেন আল গাফরি। বিরতির পর ৬১তম মিনিটে খালিফ আল হাজরির গোলে স্কোর ২-০ করে ওমান। ম্যাচের ৮১ মিনিটে তিনি আরো একটি গোল করেন।

শেষ পর্যন্ত ৩-০ গোলে হারতে হয়েছে বাংলাদেশকে। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে ওমান। ৮০ শতাংশ বল দখলে ছিল তাদের। বিপরীতে মাত্র ২০ শতাংশ নিজেদের কাছে রাখতে পেরেছে জেমি ডে’র শীর্ষরা।


আরোও অন্যান্য খবর
Paris