সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

স্থগিত সাকিবের সংবাদ সম্মেলন

Paris
Update : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

এফএনএস : সাকিব আল হাসান ইস্যুতে সংবাদ সম্মেলন স্থগিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সোমবার বেলা ১১টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সোমবার বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত নির্ধারিত সংবাদ সম্মেলনটি স্থগিত করা হলো।

পরবর্তী তারিখ ও সময় পুনরায় জানানো হবে।এর আগে বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহামেডান-আবাহনী ম্যাচে অনাকাক্সিক্ষত ঘটনায় সাকিবের বিরুদ্ধে আনীত অভিযোগ ও শাস্তির বিষয়ে ক্লাবের নিজস্ব মতামত জানানো হবে সংবাদ সম্মেলনে।আবাহনী-মোহামেডান ম্যাচ চলাকালে মুশফিককে এলবিডব্লিউ না দেওয়ায় লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙেন সাকিব।

এ ছাড়া বৃষ্টির আগেই আম্পায়ারের খেলা বন্ধের সিদ্ধান্তে স্ট্যাম্প উপড়ে ফেলে আলোচনা-সমালোচনার জন্ম দেন। এ ঘটনায় ৩ ম্যাচ নিষিদ্ধ এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।


আরোও অন্যান্য খবর
Paris