সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিক

Paris
Update : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

এফএনএস : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এবারই প্রথম তিনি এই স্থান অর্জন করলেন। সোমবার দুপুরে আইসিসির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেওয়া হয়।

চলতি বছরের শুরু থেকেই প্রতি মাসের সেরা পারফরর্মারকে পুরস্কৃত করছে আইসিসি। সেই হিসেবে মে মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন সাবেক টাইগার অধিনায়ক। শ্রীলংকার বিপক্ষে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক সেঞ্চুরি ও সমান হাফসেঞ্চুরিতে ২৩৭ রান করেন তিনি।

মে মাসের সেরা হওয়ার দৌঁড়ে আছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। মে মাসের সেরা ক্রিকেটারের খেতাব পাওয়ার দৌঁড়ে মুশফিকুর রহিমের সঙ্গে ছিলেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলংকার তরুণ স্পিনার প্রবীণ জয়বিক্রম।

মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে দুইবার ৫ উইকেট শিকারসহ ১৪ উইকেট তুলে নেন পাক পেসার হাসান আলী। অন্যদিকে টাইগারদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট অভিষেকেই দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করেন শ্রীলংকান তরুণ স্পিনার প্রবীণ জয়বিক্রম।


আরোও অন্যান্য খবর
Paris