সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

অবশেষে ইংল্যান্ডে সিরিজ জয়ের স্বাদ নিউজিল্যান্ড’র

Paris
Update : সোমবার, ১৪ জুন, ২০২১

এফএনএস : জয়ের মঞ্চ তৈরি হয়ে গিয়েছিল আগের দিনই। নতুন দিনের প্রথম বলেই ইংল্যান্ডের শেষ উইকেট তুলে নিয়ে সে পথে আরেকটু এগিয়ে যায় নিউ জিল্যান্ড। পরে ছোট্ট লক্ষ্য পেরিয়ে ইংল্যান্ডে ২২ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল দলটি। এজবাস্টন টেস্টের চতুর্থ দিন রোববার প্রথম সেশনে জো রুটের দলকে ৮ উইকেটে হারিয়েছে নিউ জিল্যান্ড। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩০৩ রানের জবাবে নিউ জিল্যান্ড করে ৩৮৮ রান। দ্বিতীয় ইনিংসে পেসারদের বিধ্বংসী বোলিংয়ে স্বাগতিকরা ১২২ রানে গুটিয়ে গেলে মাত্র ৩৮ রানের লক্ষ্য পায় নিউ জিল্যান্ড।

অনায়াসেই জয় তুলে নেয় তারা। দুই টেস্টের সিরিজটি ১-০ তে জিতেছে নিউ জিল্যান্ড। প্রথম টেস্ট হয়েছিল ড্র। ইংল্যান্ডের মাটিতে এটি তাদের তৃতীয় সিরিজ জয়, ১৯৯৯ সালের পর প্রথম। হোম-অ্যাওয়ে মিলিয়ে ইংলিশদের বিপক্ষে নিউ জিল্যান্ডের এটি টানা তৃতীয় সিরিজ জয়। আগের দুটি তারা জিতেছিল ঘরের মাঠে। অলি স্টোন ও জেমস অ্যান্ডারসনের শেষ উইকেট জুটিতে ইংল্যান্ড দিন শুরু করেছিল ১২২ রান নিয়ে।

ইনিংস থেমে যায় ওখানেই; প্রথম বলেই স্টোনকে কট বিহাইন্ড করেন ট্রেন্ট বোল্ট। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ১০ উইকেটে টেস্ট জয়ের সুযোগ ছিল নিউ জিল্যান্ডের সামনে। কিন্তু রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ফিরে যান দারুণ ছন্দে থাকা ডেভন কনওয়ে। স্টুয়ার্ট ব্রডের বলে উইকেটের পেছনে জেমস ব্রেসির হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ওপেনার। তিন নম্বরে নামা উইল ইয়াং ফেরেন বোল্ড হয়ে, বল তার ব্যাটের কানায় লেগে স্টাম্প ভেঙে দেয়।

মার্ক উডকে দুই চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া টম ল্যাথাম। দুর্দান্ত বোলিংয়ে দুই ইনিংসে তিনটি করে মোট ৬ উইকেট নেন দলে ফেরা ম্যাট হেনরি। নিউ জিল্যান্ড এই পেসারই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে নিজেদের ভালোই ঝালিয়ে নিল তারা। আগামী শুক্রবার সাউথ্যাম্পটনে ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে দলটি।


আরোও অন্যান্য খবর
Paris