সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

মিশন শুরুর আগেই ধাক্কা খেল পর্তুগাল

Paris
Update : সোমবার, ১৪ জুন, ২০২১

এফএনএস : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশন শুরুর আগেই ধাক্কা খেল পর্তুগাল। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না দলটির ডিফেন্ডার জোয়াও কানসেলোর। তার জায়গায় দলে যোগ দিচ্ছেন এসি মিলানের দিয়োগো দালোত। ম্যাচের আগে উয়েফার কোভিড-১৯ নিয়ম মেনে করা হয় পরীক্ষা।

সেখানে ম্যানচেস্টার সিটি ফুটবলার কানসেলো ছাড়া দলের বাকি সবার ফল নেগেটিভ আসে বলে রোববার এক বিবৃতিতে পর্তুগালের পক্ষ থেকে জানানো হয়। বর্তমানে আইসোলেশনে কানসেলো ভালো আছেন বলে জানানো হয়েছে।

পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড় এবং এসি মিলানের ডিফেন্ডার দালোত বুদাপেস্টে দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দিবেন। আগামী মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে পর্তুগাল। ‘এফ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ফ্রান্স ও জার্মানি।


আরোও অন্যান্য খবর
Paris