সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

জামালকে ছাড়াই ওমানের বিপক্ষে লড়বে বাংলাদেশ

Paris
Update : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

এফএনএস : বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ওমানের বিপক্ষে জামাল ভুঁইয়াকে পাচ্ছে না বাংলাদেশ। হলুদ কার্ডজনিত কারণে ওমানের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে আগামী ১৫ জুন ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাছাইয়ের এ ধাপে আফগানিস্তানের সঙ্গে ১-১ ড্রয়ের পর ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ দল।

সাত ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে আছে তলানিতে। এর মধ্যেই ভক্তদের দুঃসংবাদ দিলেন জামাল ভুঁইয়া। একই কারণে খেলতে পারছেন না দলের গুরুত্বপূর্ণ আরও দুই খেলোয়াড় রহমত মিয়া ও বিপলু আহমেদ। চোটের কারণে ছিটকে গেছেন মাশুক মিয়া জনিও। সবমিলে শেষ ম্যাচের একাদশ সাজাতেই হিমশিম খেতে হবে বাংলাদেশ কোচ জেমি ডেকে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)নিশ্চিত করেছে, জামাল ভুঁইয়া, বিপলু আহমেদ ও রহমত মিয়াকে শেষ ম্যাচে না পাওয়ার খবরটি। অধিনায়ক জামাল ওমানের বিপক্ষে হলুদ কার্ড দেখেন। তার আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও তিনি হলুদ কার্ড দেখেছিলেন। দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় ওমানের বিপক্ষে নিষিদ্ধ থাকবেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris