সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ম্যাচের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

Paris
Update : সোমবার, ৭ জুন, ২০২১

এফএনএস : ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে মুখোমুখি হবে বাংলাদেশ আর ভারত। আগুন গরম এই ম্যাচের আগেই ভারতীয় শিবিরে এলো দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। আপাতত তাকে দোহায় দলের টিম হোটেলে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারত বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও এশিয়ান কাপের জন্য লড়াই করে যাচ্ছে। গত বৃহস্পতিবার ভারত খেলতে নেমেছিল কাতারের বিপক্ষে।

সেই ম্যাচে ১০ জনের দল নিয়ে ১-০ গোলে হেরে যায় সুনিল ছেত্রীরা। একইদিনে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। কাতার ম্যাচের আগের দিনই নাকি অনিরুদ্ধ থাপা পজিটিভ ধরা পড়েন। শনিবার ফেডারেশন সচিব কুশল দাস সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘অনিরুদ্ধ থাপা পজিটিভ হওয়ার পর তাকে বাকি ফুটবলারদের থেকে আলাদা করে দেওয়া হয়েছে।’

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২৩ বছরের অনিরুদ্ধকে কয়েকদিন পরেই আরো একবার কোভিড টেস্ট করা হবে। এখনো গ্রুপ পর্বে ভারতের আর দুটি ম্যাচে খেলা বাকি আছে। সোমবার ৭ জুন বাংলাদেশ এবং জুনের ১৫ তারিখে আফগানিস্তানের বিপক্ষে তারা মাঠে নামবে। ছয় ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ-ই-তে ভারতীয় দল আছে চতুর্থ স্থানে। জাতীয় দলের জার্সিতে নিয়মিত সদস্য অনিরুদ্ধ। তাই ম্যাচগুলোতে দল তাকে অবশ্যই তাকে মিস করবে।


আরোও অন্যান্য খবর
Paris