সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

চতুর্থ রাউন্ডে সেরেনা

Paris
Update : রবিবার, ৬ জুন, ২০২১

এফএনএস স্পোর্টস : ফরাসি ওপেনে দারুণ ছন্দে এগিয়ে চলেছেন সেরেনা উইলিয়ামস। স্বদেশী ড্যানিয়েলে কলিন্সকে সরাসরি সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। রোলাঁ গাঁরোয় শুক্রবার সপ্তম বাছাই ৩৯ বছর বয়সী সেরেনা জেতেন ৬-৪, ৬-৪ গেমে। ক্লে-কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে মেয়েদের এককে শীর্ষ ১০ বাছাইয়ের মধ্যে টিকে থাকা চার জনের একজন তিনি।

শেষ ষোলোয় কাজাখস্তানের এলেনা রিবাকিনার মুখোমুখি হবেন টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছোঁয়ার লক্ষ্যে থাকা সেরেনা। ২০১৬ সালের পর থেকে যদিও ফরাসি ওপেনে চতুর্থ রাউন্ড পেরুতে পারেননি তিনি।

আর ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর পাননি কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ। পুরুষ এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন পঞ্চম বাছাই স্তেফানোস সিৎসিপাস। গত আসরের সেমি-ফাইনালিস্ট ২২ বছর বয়সী এই গ্রিক যুক্তরাষ্ট্রের জন ইসনারকে হারান ৫-৭, ৬-৩, ৭-৬ (৭-৩), ৬-১ গেমে।


আরোও অন্যান্য খবর
Paris