সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

চাচাতো বোনকে বিয়ে করছেন বাবর আজম

Paris
Update : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

এফএনএস : পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম তার চাচাতো বোনকে বিয়ে করতে চলেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এই বিয়ে সম্পন্ন হবে বলে মঙ্গলবার জিও টিভির খবরে বলা হয়েছে। খবরে বলা হয়, দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হচ্ছে বাবর ও তার চাচাতো বোনের। তবে বাবরের পাত্রী সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে বাবরের বিয়ের খবর প্রকাশ্যে আসার ঠিক একদিন আগে সাবেক অধিনায়ক আজহার আলী তাকে বিয়ে করার পরামর্শ দেন। আলী টুইটারে এক প্রশ্ন উত্তর সেশনের আয়োজন করেন। সেখানে এক ভক্ত তাকে প্রশ্ন করেন, বর্তমান অধিনায়ককে নিয়ে তার কোনো পরামর্শ আছে কিনা। এর জবাবে আজহার আলী বর্তমান অধিনায়ককে বিয়ে করার পরামর্শ দেন।


আরোও অন্যান্য খবর
Paris