সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

মান্দায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে কাঁশোপাড়া চ্যাম্পিয়ন

Paris
Update : মঙ্গলবার, ১ জুন, ২০২১

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৭ বালক) ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সোমবার বিকেলে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ভারশোঁ ইউনিয়ন ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে কাঁশোপাড়া ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার প্রথমার্ধের ১২ মিনিটের মাথায় কাঁশোপাড়া ইউনিয়ন ফুটবল একাদশের অধিনায়ক তারিকুল ইসলাম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ভারশোঁ ইউনিয়ন একাদশের খেলোয়াড়রা গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলার শেষ মুহুর্তে কাঁশোপাড়ার একাদশের ইমরান হোসেন আরেকটি গোল করলে জয় নিশ্চিত হয়।

শেষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা প্রধান হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব প্রমুখ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও সাইদুর রহমান উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris