সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

শক্তি-দুর্বলতা খুজছে বাংলাদেশ

Paris
Update : মঙ্গলবার, ১ জুন, ২০২১

এফএনএস : টানা দুই দিন অনুশীলনের পর রিকভারি সেশন কাটিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হোটেলে সুইমিং ও জিম সেশন হয়েছে। সেই সঙ্গে চলছে আফগানিস্তানের প্রস্তুতি ম্যাচ দেখে তাদের শক্তি-দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের সূচি অনুযায়ী কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেই বাছাই শুরু করেছিল বাংলাদেশ।

এবার তাদের বিপক্ষে ভালো ফল পাওয়ার আশা দলের। মিডফিল্ডার সোহেল রানা জানালেন, ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলা আফগানিস্তানের প্রস্তুতি ম্যাচ দেখে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নিচ্ছেন তারা। “আমরা আপাতত আফগানিস্তান ম্যাচে দৃষ্টি দিচ্ছি। সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ। আফগানিস্তান দল সম্পর্কে কিছু ধারণা আমরা পেয়েছি। ওরা কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, ওই ম্যাচগুলো দেখে ওদের শক্তি-দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছি।

আশা করি, ওদের বিপক্ষে ভালো একটা ম্যাচ খেলে ইতিবাচক ফল নিয়ে আসতে পারব আমরা।” করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত শুক্রবার কাতারগামী দলের সঙ্গে ছিলেন না ইব্রাহিম। কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আসায় সোমবার দোহার পথে রওনা দেন তিনি। বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডারকে পাওয়ায় দলের শক্তি বেড়েছে বলে জানালেন তপু বর্মন।

দলের ভাবনা আপাতত ম্যাচ বাই ম্যাচ জানালেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। “আজকে আমাদের জিমে এবং সুইমিংপুলে সেশন হয়েছে, মাঠে অনুশীলন ছিল না। আমার মনে হয় এটা আমাদের রিকভারির জন্য ভালো হবে। সামনে আমাদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে; আমরা ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করব।” “আজ ইব্রাহিম আমাদের সঙ্গে যোগ দিয়েছে।

এটা দলের জন্য ভালো অনুপ্রেরণার। আমরা সবাই সিরিয়াস আছি। সবাই একটা দল হয়ে খেলব, এটাই আমাদের শক্তির জায়গা।” বাছাইয়ের ‘ই’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার দলের। একমাত্র পয়েন্ট বাংলাদেশ পেয়েছিল কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে ১-১ ড্র করে।


আরোও অন্যান্য খবর
Paris