সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

আর্জেন্টিনাতেও হচ্ছে না কোপা আমেরিকা

Paris
Update : মঙ্গলবার, ১ জুন, ২০২১

এফএনএস : কলম্বিয়ার পর আর্জেন্টিনাও এখন আর কোপা আমেরিকার আয়োজক নয়। দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল) রোববার জানায়, শতবর্ষী এই টুর্নামেন্টের এবারের আসর হচ্ছে না আর্জেন্টিনায়। টুর্নামেন্ট হওয়া নিয়ে শঙ্কা তাতে প্রবল হলো আরও। কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এবার দুই দেশের যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। কিন্তু আসর শুরুর মাত্র ১৩ দিন আগে এখন স্বাগতিক নেই কোনো দেশই।

কোন পরিস্থিতির কারণে আর্জেন্টিনায় টুর্নামেন্ট হচ্ছে না, সেটি জানায়নি কনমেবল। তবে আর্জেন্টিনায় কোভিডের সংক্রমণ সম্প্রতি ঊর্ধ্বমুখী থাকায় একটা শঙ্কা ছিলই। সংক্ষিপ্ত বিবৃতিতে কনমেবল জানায়, তারা অন্যান্য দেশের প্রস্তাব বিবেচনা করছে, যারা টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী এবং শিগগিরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। সোমবারই সংস্থাটির কর্তারা বৈঠক করবেন করণীয় ঠিক করতে। তবে টুর্নামেন্ট শুরু হতে বাকি নেই আর দুই সপ্তাহও।

এই সময়ের মধ্যে নতুন আয়োজক চূড়ান্ত করে খেলা চালানো কঠিনই। গত ২০ মে কনমেবল জানায়, কলম্বিয়ায় হচ্ছে না এবারের কোপা আমেরিকা। সেখানে গত এপ্রিল থেকে চলতে থাকা সরকারবিরোধী আন্দোলনে দেশজুড়ে অস্থিরতা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেস তখন বলেছিলেন, পুরো আসর একাই আয়োজনে প্রস্তুত তারা।


আরোও অন্যান্য খবর
Paris