সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ক্রীড়া মানুষের ঐক্য ও বন্ধন তৈরি করে : ইঞ্জি এনামুল হক

Paris
Update : রবিবার, ৩০ মে, ২০২১

মচমইল থেকে প্রতিনিধি : ক্রীড়া মানুষে মানুষে ঐক্য ও বন্ধন তৈরি করে। সমাজ থেকে বিভেদ হিংসা প্রতিহিংসা দূর করে সৃস্থ ধারার সমাজ ও দেশ গঠনে ক্রীড়ার ভুমিকা অপরিসীম। বাংলার ঐতিহ্য ধরে রাখতে সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাফ টুর্নামেন্ট নামে যে ফুটবল ম্যাচ চালু করেছেন তা সফল ভাবে বাস্তবায়ন করতে হবে।

গতকাল শনিবার সকালে ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাফ টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী -৪ বাগমারা আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক এসব কথা বলেন।

বাগমারা উপজেলা নির্ব্হাী কর্মকর্তা শরিফ আহম্মেদের প্রতিনিধ উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনীল কুমার সরকার ও ভবানীগঞ্জ পৌর মেয়র আবদুল মালেক মন্ডল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাগমারা থানার কর্মকর্তা ইনচার্জ ওসি মোস্তাক আহম্মেদ,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক অধ্যক্ষ মতিউর রহমান টুকু, সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, যুগ্ম সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন সরুজ,সাংগঠনিক সস্পাদক জাহাঙ্গীর আলম দপ্তর সম্পাদক নুরুল ইসলাম ,জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন,

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়লের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোরুজ্জামান, ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা খানম,

ইউপি চেয়ারম্যান আয়েন উদ্দিন, আবদুল জব্বার, মাহমুদুর রহমান মিলন, কামাল হোসেন ও কাউন্সিলর হাচেন আলী। এর আগে ইঞ্জি এনামুল হক নির্বাচিত সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমুহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়

ও ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছয়তলা অ্যাকাডেমিক ভবন এবং চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


আরোও অন্যান্য খবর
Paris