সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

আইপিএলের বাকি অংশ হবে আরব আমিরাতে

Paris
Update : রবিবার, ৩০ মে, ২০২১

এফএনএস : শ্রীলঙ্কা কিংবা ইংল্যান্ড নয়, মাঝপথে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। শনিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা তথ্যটি সংবাদ সংস্থাকে নিশ্চিত করেছেন। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আসরটি পুনরায় আয়োজন করা হবে।

বোর্ডের সকল সদস্যই নাকি আমিরাতে বাকি আইপিএল আয়োজনের পক্ষে রায় দিয়েছেন। বেশ কয়েকটি দলের ক্রিকেটার-স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় গত ৪ মে বন্ধ করে দিতে হয়েছিল আইপিএল। বাকি ৩১টি ম্যাচ যে ভারতে আয়োজনের সম্ভাবনা নেই, তা আগেই জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

তবে বিসিসিআই জানিয়েছে, করোনার জন্য নয়, ভারতের আইপিএল না করার কারণ বৃষ্টির মৌসুম। ওই সময়ে ভারতের সব রাজ্যেই বৃষ্টিপাত হয়। এমন সময়ে আইপিএল আয়োজন করলে ম্যাচগুলো ভেস্তে যাওয়ার সম্ভাবনাই বেশি। আইপিএলের ভেন্যু ঠিক হয়ে গেলেও কবে থেকে শুরু হবে তা জানানো হয়নি।

তবে বিভিন্ন সূত্রের খবর, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রতিযোগিতা চলতে পারে। সে ক্ষেত্রে এক দিনে দুই ম্যাচের সংখ্যা বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করার চেষ্টা করা হবে। গতবার আমিরাতে আইপিএল আয়োজন করে বিসিসিআই বেশ সাফল্য পেয়েছিল। একাধিক ক্রিকেটারও বলেছিলেন, সে দেশে জৈব সুরক্ষা বলয় অনেক শক্তিশালী ছিল।


আরোও অন্যান্য খবর
Paris