সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

মোহামেডানের নেতৃত্বে বিশ্বসেরা অলরাউন্ডার

Paris
Update : রবিবার, ৩০ মে, ২০২১

এফএনএস : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান অনুজ্জ্বল ছিলেন। বল হাতে তিন উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন একেবারেই নিষ্প্রভ। সামনে এবার ঢাকা প্রিমিয়ার লিগ। বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বেই এবারের লিগে খেলবে মোহামেডান।

এক সংবাদ বিবৃতির মাধ্যমে ঐতিহ্যবাহী ক্লাবটি সাকিবকে অধিনায়ক করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সাকিব।

তার যুক্তি ছিল, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নিজেকে প্রস্তুত করা। কিন্তু আইপিএলে ৪ ম্যাচে সুযোগ পেয়ে তেমন কিছু করতে পারেননি। সেই সাকিবই এবার পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) ‘না’ বলে দেশের লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ৩১ মে থেকে মাঠে গড়াবে ডিপিএল। ১২টি দল এতে অংশ নেবে। ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে খেলা। মোহামেডান দলটিতে সাকিব ছাড়াও আছেন শামসুর রহমান শুভ, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, শুভগত হোম প্রমুখ। ঐতিহ্যবাহী দলটি এবার তাদের হারানো গৌরব ফিরে পেতে উদ্যমী।


আরোও অন্যান্য খবর
Paris