সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

কাতারে ‘নেগেটিভ’ বাংলাদেশ দলের সবাই

Paris
Update : রবিবার, ৩০ মে, ২০২১

এফএনএস : কাতার পৌঁছে বিমানবন্দরেই কোভিড-১৯ টেস্টের নমুনা দিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবাই। স্বস্তির খবরই এসেছে। দলের সবার রিপোর্ট এসেছে ‘নেগেটিভ’। অর্থাৎ শনিবার থেকেই মাঠের অনুশীলনে নামতে পারছে জেমি ডের দল।

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের সূচি অনুযায়ী, কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে শুক্রবার দেশটিতে পৌঁছায় দল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শনিবার জানায় সবার নেগেটিভ রিপোর্ট আসার কথা। টিম ম্যানেজার ইকবাল হোসেনও জানিয়েছেন মাঠের প্রস্তুতি শুরুর কথা। “কাতারে পৌঁছে আমরা কোভিড পরীক্ষার নমুনা দিয়েছিলাম। শনিবার রিপোর্ট এসেছে। সবাই নেগেটিভ।

শনিবার বিকাল থেকে আমরা মাঠের অনুশীলন শুরু করব।” বাছাইয়ের ‘ই’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার দলের। একমাত্র পয়েন্ট বাংলাদেশ পেয়েছিল কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে ১-১ ড্র করে।


আরোও অন্যান্য খবর
Paris