সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

লালপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফূটবল শুরু

Paris
Update : শনিবার, ২৯ মে, ২০২১

স্টাফ রিপোর্টার লালপুর : নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন এর মধ্যে দিয়ে শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিটের দিকে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড হাইস্কুল মাঠে এই খেলার উদ্বোধন করেন নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় অন্যান্যের মধ্যে নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির, লালপুর উপজেলা নির্বাহী অফিসার দায়িত্বপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তজা লিলি, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাওছার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু,

লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লুলু, আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী,

এবি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দুড়দুড়িয়া ইউনিয় ফুটবল একাদশ ও এবি ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় উপজেলার ১০ টিউনিয়ন ও একটি পৌরসভার ফুটবল খেলায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris