সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

নওগাঁয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Paris
Update : শনিবার, ২৯ মে, ২০২১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৮ মে) সকালে জেলা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। উদ্বোধনী খেলায় চুন্ডিপুর ইউনিয়ন পরিষদ ট্রাইবেকারে ৩-১ গোলে বক্তারপুর ইউনিয়ন পরিষদকে হারিয়ে বিজয়ী হয়।

এসময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশাররফ হোসেন জুয়েল, জেলা ফুটবল এ্যাসোসিয়েনের সভাপতি মামুনুর রশিদ মামুন, জেলা রেফারী সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ প্রমুখ।

উল্লেখ্য টুর্নামেন্টে সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর সভাসহ মোট ১২টি দল অংশগ্রহন করছে। ৩১ মে টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান-দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ফুটবল খেলোয়ারদের খুজেঁ বের করে আনার প্রত্যয় নিয়ে সারা দেশে উপজেলা পর্যায়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। তাই এরই ধারাবাহিকতায় নওগাঁ সদর উপজেলায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এদিকে, নিয়ামতপুর প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও ইউএনও জয়া মারীয়া পেরেরা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের আয়োজন করে নিয়ামতপুর উপজেলা প্রশাসন। উদ্বোধনী খেলায় হাজিনগর ইউনিয়ন ৩-০ গোলে শ্রীমন্তপুর ইউনিয়নকে পরাজিত করে। টুর্ণামেন্টেন চুড়ান্ত খেলা রোববার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris