সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

কাতারে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

Paris
Update : শনিবার, ২৯ মে, ২০২১

এফএনএস স্পোর্টস: বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাকি তিনটি ম্যাচ খেলতে কাতার পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাতার এয়ারলাইন্সে করে শুক্রবার সকালে ২৩ ফুটবলারসহ ৩২ সদস্যের বাংলাদেশ দল রওনা দেয় কাতারের উদ্দেশ। কাতারের স্থানীয় সময় ১টা ১০ মিনিটে দোহায় দলের পৌঁছানোর কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের সূচি অনুযায়ী কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাছাইয়ের ‘ই’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার দলের। একমাত্র পয়েন্ট তারা পেয়েছিল কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে ১-১ ড্র করে।


আরোও অন্যান্য খবর
Paris