সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

সিপিএল-এ দল পেয়েছেন সাকিব

Paris
Update : শুক্রবার, ২৮ মে, ২০২১

এফএনএস : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। জ্যামাইকা তালাওয়াহস তাকে দলে টেনেছে। বৃহস্পতিবার এক টুইট বার্তায় জ্যামাইকার হয়ে সাকিবের ফেরার খবর জানিয়েছে সিপিএল কর্তৃপক্ষ। আগামী ২৮ আগস্ট শুরু হবে সিপিএলের নবম আসর। ছয় দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে।

তবে এ সময়ে জ্যামাইকা সাকিবকে পুরো টুর্নামেন্ট পাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠে ব্যস্ততা রয়েছে বাংলাদেশের। ইতোমধ্যে আগামী মাসে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বাদ দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন বাঁহাতি এ অলরাউন্ডার। জ্যামাইকার হয়ে তৃতীয়বার খেলতে যাচ্ছেন সাকিব।

২০১৬ সালে দলটির হয়ে শিরোপা জিতেছিলেন তিনি। খেলেছেন পরের বছরও। ২০১৩ সালে বার্বাডোজ ট্রাইডেন্টের হয়ে খেলেছেন সাকিব। একই দলের হয়ে ২০১৯ সালে জিতেছেন ট্রফি। সিপিএলে বার্বাডোজের হয়ে ৬ রানে নেওয়া ৬ উইকেটই টি-২০ তে সাকিবের সেরা বোলিংয়ের রেকর্ড। টুর্নামেন্টে ৩০ ম্যাচে ২৯ উইকেট ও ৩৫৪ রান করেছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris