সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

শ্রীলংকার বিপক্ষে শেষ ওয়ানডের স্কোয়াডে নাঈম

Paris
Update : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

এফএনএস : শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী শুক্রবার লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। তার আগেই বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আগে দুই ওয়ানডের জন্য ঘোষিত ১৫ জনের সঙ্গে নতুন করে ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান নাঈম শেখ। মূলত লিটনের ব্যর্থতার কারণেই সুযোগ তৈরি হয়েছে নাঈমের। সর্বশেষ ৮ ওয়ানডের কোনওটিতেই বড় স্কোর গড়তে পারেননি লিটন। ৮ ম্যাচে লিটনের সর্বোচ্চ রান ছিল ২৫, যা মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেছিলেন।

এর ফলে শুক্রবার তৃতীয় ম্যাচটিতে তামিমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে নাঈমকে। প্রথম দুই ম্যাচের জন্য ১৫ জনের দলে না থাকলেও স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন নাঈম। দেশের জার্সিতে নয়টি টি-টোয়েন্টির পাশাপাশি একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার। যদিও গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে খেলা একমাত্র ওয়ানডে ম্যাচটিতে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। লিস্ট ‘এ’ক্রিকেটে ৪২ ম্যাচে নাঈম ৪৫.৫২ গড়ে ১ হাজার ৮২১ রান করেছেন। যেখানে ৪টি সেঞ্চুরির পাশাপাশি ১২টি হাফসেঞ্চুরি রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচটিতে ৩৩ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচটিতে ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে ১০৩ জিতেছে স্বাগতিকরা। এই জয়ে লঙ্কানদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে তামিম-মুশফিকরা। তৃতীয় ওয়ানডের দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।


আরোও অন্যান্য খবর
Paris