সর্বশেষ সংবাদ
কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক

কেন পাত্রী পাচ্ছে না মুদাসসির?

Paris
Update : বুধবার, ২৬ মে, ২০২১

এফএনএস : নাম তার মুদাসসির গুজ্জার। পাকিস্তানের উদীয়মান ক্রিকেটার। গতবছর পিএসএলে’তে লাহোর কালান্দার্স দলে নির্বাচিত হয়েছেন। একদিক দিয়ে বলা যায় ছাড়িয়ে গেছেন দুনিয়ার তাবৎ ক্রিকেটারদের। সূচকটা হলো শারীরিক উচ্চতা। ৭ ফুট ৯ ইঞ্চি লম্বা মুদাসসির। উটকো ঝামেলা তো পোহাতে হচ্ছেই, সম্প্রতি পড়েছেন নতুন বিপদে। বিয়ের জন্য পাত্রী পাচ্ছেন না তিনি! মুদাসসিরের বড় আশা, তার মা-বাবা ঠিকই জুটি গড়ে দেবেন তার। ডেইলি পাকিস্তানের সঙ্গে আলাপকালে এমনটি বলেছেন দীর্ঘদেহী এ ক্রিকেটার। এরইমধ্যে কয়েকজন পাত্রী দেখা শেষ।

কিন্তু ২২ বছর বয়সী গুজ্জারের সঙ্গে ‘লংটাইম’ পার্টনারশিপ গড়ার মতো কাউকে পাননি তার বাবা-মা। এদিকে লম্বা হওয়ায় প্রতিদিনই কিছু না কিছু বিড়ম্বনা পোহাতে হচ্ছে মুদাসসির গুজ্জারকে। বাইরে গেলে আশপাশের লোকজন ভিড় জমায়। সেলফি তোলে বেশ কসরত করে। হাসিমুখে মেনে নিচ্ছেন সব। মেজাজ ঠিক রাখতে না পারলে যদি আবার পাত্রী না মেলে! কেউ কেউ ট্রল করে বসেন সবার সামনে। তবে কষ্ট পেলেও দেখেশুনে ওসব ‘নো-বল’ ছেড়ে দেন গুজ্জার।

অতিরিক্ত উচ্চতা নিয়েও ক্রিকেট ভালো খেলছেন দেখে জায়গা পেয়েছেন বড় দলে। তবে তার জুতো থেকে শুরু করে ব্যাটিংয়ের প্যাড পর্যন্ত অর্ডার দিয়ে বানাতে হয়। ডাক্তাররা বলছেন এটা হরমোনজনিত রোগ। তবে রোগ হলেও আপাতত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই তার। মুদাসসির আবার বাস্কেটবলও পছন্দ করেন। দীর্ঘদেহী হওয়ার সুযোগটা সেখানে ভালোমতো কাজে লাগাতে পারলেও বেছে নিয়েছেন ক্রিকেটকেই। আপাতত পিএসএল-এ খেললেও ভবিষ্যতে জাতীয় দলে খেলতে আগ্রহী। বিশ্বের দীর্ঘদেহী বোলার হিসেবে নামটা গিনেসে ওঠাতে পারলেই এখন বর্তে যাবেন।


আরোও অন্যান্য খবর
Paris