সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

ধামইরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

Paris
Update : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
All-focus

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্র্ণামেন্ট (অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় ধামইরহাট শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন মো.শহীদুজ্জামান সরকার এমপি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ধামইরহাটের আয়োজনে এ টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গণপতি রায়,ধামইরহাট পৌরসভার মেয়র মো.আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন, ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম,কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী,জেসমিন বাশার,

উপজেলা ক্রীড়া সং¯’ার সেক্রেটারী প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, প্রভাষক আবু হানিফ প্রমুখ। উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি ইউনিয়ন দল নিয়ে এ টুর্ণামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় ধামইরহাট ইউনিয়ন ও খেলনা ইউনিয়ন দল অংশ গ্রহণ করে। খেলাটির ধারা বিবরণ দেন বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলার জনপ্রিয় ধারা ভাষ্যকার মো. খোরশেদ রায়হান।


আরোও অন্যান্য খবর
Paris