সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

বিশ্বকাপ সুপার লিগের চারে বাংলাদেশ

Paris
Update : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

এফএনএস : ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের সেরা আটে থাকতে হবে বাংলাদেশকে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে ছয় থেকে চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। রোববার শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে ১০ পয়েন্ট অর্জন করেছে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশের ওপরে থাকা ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার পয়েন্টও সমান ৪০। কিন্তু নেট রানরেটে তারা এগিয়ে রয়েছে।

শ্রীলঙ্কাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ, কিংবা ২-১ ব্যবধানে সিরিজ জিততে পারলে বাংলাদেশ ৬০ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে যাবে। ২০২৩ সালের বিশ্বকাপের আয়োজক ভারত। তাদের সঙ্গে এই লিগের শীর্ষ ৭ দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। বাকি দুই দলকে খেলতে হবে বাছাই পর্ব। ৯ ম্যাচ খেলে ৪ জয়ে ৪০ পয়েন্ট (+০.৪৬৮) নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। তাদের পরই পাকিস্তানের অবস্থান। ৬ ম্যাচে ৪ জয়ে পাকিস্তানের সংগ্রহও ৪০ পয়েন্ট (+০.৪২২)।

অস্ট্রেলিয়া ৬ ম্যাচের চারটিতে জিতে ৪০ পয়েন্ট (+০.৩৪৭) নিয়ে টেবিলের তিন নম্বরে। বাংলাদেশ ৭ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট (-০.০০৩) নিয়ে চারে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে তিন জয়ে ৩০ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড পাঁচে। ২০২৩ বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় ভারতের পয়েন্ট মুখ্য নয়। তারা সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।


আরোও অন্যান্য খবর
Paris