সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

পাঁচ ম্যাচে লিটনের ৩ শূন্য

Paris
Update : সোমবার, ২৪ মে, ২০২১

এফএনএস : রোববার শুরু হওয়া শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে আবারো ব্যর্থ হলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। ম্যাচে ৩ বল খেলে খালি হাতে ফিরেন তিনি। এই নিয়ে সর্বশেষ ৫ ওয়ানডেতে তিনবার রানের খাতাই খুলতে পারেননি লিটন।

গত জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ৪ বল খেলে কোন রান করতে পারেননি লিটন। এরপর নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয়টিতে আবারো রানের খাতা খুলতে ব্যর্থ হন এই ডান-হাতি ব্যাটসম্যান। ঐ ম্যাচেও ৪ বল খেলেছিলেন তিনি। তবে অন্য দু’ম্যাচে যথাক্রমে- ১৯ ও ২১ রান করেন লিটন।

আর রোববার ৩ বল খেলেও রানের দেখা পাননি লিটন। তাই ওয়ানডেতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিটনের। তবে লিটনের কাছ থেকে বড় রানের অপেক্ষায় আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। শ্রীলংকার বিপক্ষে শেষ দুই ম্যাচে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণের সুযোগ পাচ্ছেন লিটন।


আরোও অন্যান্য খবর
Paris