সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সাতটি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

Paris
Update : শনিবার, ২২ মে, ২০২১

এফএনএস : দেশের পাঁচটি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও দুটি কলেজে উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠানে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের অধ্যাপকদের। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক শামিম আরা বেগমকে ঢাকার সবুজবাগ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ভুঁইয়া। ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক সেতারা আক্তার। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক সুসেন কুমার বড়ুয়া। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক জাহান আরা বেগম।

এছাড়া ইডেন মহিলা কলেজের গণিত বিভাগের অধ্যাপক ফেরদৌসী বেগম একই কলেজের উপাধ্যক্ষ এবং অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন হয়েছেন। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris