সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

আইপিএলের বাকীটা শেষ করার ব্যাপারে আশাবাদী গাঙ্গুলী

Paris
Update : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

এফএনএস : করোনার ভয়াবহ থাবায় মাঝপথেই স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসর। টুর্নামেন্টের ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এখনো বাকী রয়েছে ৩১টি। টুর্নামেন্টের বাকী অংশ পুুনরায় কবে নাগাদ শুরু হবে তা এখনো নিশ্চিত নয়। তবে টুর্নামেন্টের বাকী ম্যাচগুলো আয়োজনের ব্যাপারে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় সংবাদ মাধ্যমকে গাঙ্গুলী জানান, বাধ্য হয়ে মাঝপথেই টুর্নামেন্ট স্থগিত করতে হয়েছে। তবে সুযোগ করে টুর্নামেন্টের বাকী অংশ সম্পন্ন করা হবে। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে এই প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিলাম। কিন্তু একাধিক ক্রিকেটার ভাইরাসে আক্রান্ত হবার কারণে আইপিএল মাঝপথে থামিয়ে দিতে হলো। আসলে এটা তো খুব সংক্রামক ব্যাধি। তাই আর ঝুঁকি নেয়া হলো না।

কারণ সবকিছুর উর্ধ্বে সকলের স্বাস্থ্যবিধির দিকে নজর দিতে হবে।’ বিসিসিআই সভাপতি আরও বলেন, ‘আইপিএল পুনরায় শুরু করার সুযোগ এখনো আছে। যদি পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে বছরের কোনও না কোনও সময় বাকি ম্যাচগুলো আয়োজন করার চেষ্টা করবো। আমরা সেই ভালো সময়ের অপেক্ষায় আছি।’ গত ৯ এপ্রিল থেকে শুরু হয় আইপিএলের চতুর্থদশ আসর।


আরোও অন্যান্য খবর
Paris