সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

তিন ব্যাটসম্যানকে হারিয়ে শঙ্কায় বাংলাদেশ

Paris
Update : সোমবার, ৩ মে, ২০২১

এফএনএস : আত্মবিশ্বাসী শুরুর পর দারুণ ডেলিভারির শিকার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। থিতু হয়েও সাইফ হাসানের বিদায় উইকেট বিলিয়ে। কঠিন চ্যালেঞ্জে নেমে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে চার দিনেই ম্যাচ হারার শঙ্কায় বাংলাদেশ। ৪৩৭ রানের জয়ের লক্ষ্য তো ধরাছোঁয়ারই বাইরে। পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের শেষ ইনিংসে বাংলাদেশের লড়াইটা টিকে থাকার, লড়াই করার। সেই অভিযানের শুরুটাও হয়নি ভালো। চতুর্থ দিন চা বিরতিতে রান ৩ উইকেটে ১১২।

আউট হওয়া তিন ব্যাটসম্যানই আশা জাগান ভালো কিছুর। কিন্তু পারেননি কেউই। আগের তিন ইনিংসের দারুণ ব্যাটিংয়ের পর এবার তামিম আউট ২৪ রানে। তার ওপেনিং সঙ্গী সাইফ বিদায় নেন ৩৪ রানে, তিনে নেমে শান্ত করেন ২৬। দ্বিতীয় সেশনের শুরুর দিকে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ১৯৪ রানে। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪৩৭। ব্যাটিংয়ে নেমে তামিম যথারীতি শুরু করেন দারুণ কিছু শটের মহড়ায়। ইনিংসের দ্বিতীয় বলেই সুরাঙ্গা লাকমলকে বাউন্ডারি মারেন ব্যাকফুট পাঞ্চে। নতুন বলে শুরু করা অফ স্পিনার রমেশ মেন্ডিসকে ছক্কা মারেন চোখধাঁধানো এক ইনসাইড আউট শটে।

মেন্ডিসই পরে দুর্দান্ত এক ডেলিভারিতে ফেরান তামিমকে। স্টাস্পে পিচ করা বল সামান্য টার্ন করে তামিমের ব্যাটের একপাশে আলতো ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। টানা চার ফিফটির পর এবার তামিম আউট ২৬ বলে ২৪ করে। এই মেন্ডিসকে একটু পর ছক্কা মারেন সাইফ। বেশ কিছু শট খেলে এই ওপেনার চেষ্টা করেন ইতিবাচক থাকার। কিন্তু বেশি শট খেলার চেষ্টাই কাল হয় তার। বাঁহাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রমাকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন কাভার পয়েন্টে।

চা বিরতির একটু আগে জয়াবিক্রমা থামান শান্তকেও। উইকেটের ক্ষতে পিচ করে বল বিশাল টার্ন নিয়ে শান্তর ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত করে স্টাম্পে। আউট হওয়া তিনজনের মতোই বেশ আত্মবিশ্বাসী শুরু করেছেন মুমিনুল হক। জয়াবিক্রমার দুই ওভারে দুটি করে বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকে। চা বিরতির সময় বাংলাদেশ অধিনায়ক অপরাজিত ৩৩ বলে ২৭ রানে। ১ রান নিয়ে তার সঙ্গী মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া অভিষিক্ত স্পিনার জয়াবিক্রমার ম্যাচে ৮ উইকেট হয়ে গেছে এর মধ্যেই।


আরোও অন্যান্য খবর
Paris