সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

এখনই অবসর নিতে চান না মালিক

Paris
Update : সোমবার, ৩ মে, ২০২১

এফএনএস : ‘ব্যাট করতে পারছি, বল করতে পারছি’, -এমন মন্তব্য করে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক জানিয়েছেন, এখনই অবসর নেয়ার কোন পরিকল্পনা নেই তার। টেস্ট এবং একদিনের ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন মালিক। তবে টি-টুয়েন্টি ক্রিকেটে, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন তিনি। তাই ক্রিকেট থেকে অবসর নেয়ার প্রশ্ন, বেশ কিছুদিন ধরেই শুনতে হচ্ছে তাকে। অবশেষে নিজের অবসর নিয়ে মুখ খুললেন মালিক।

তিনি জানান, এখনই অবসর নেয়ার কোন পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এখনই অবসরের কথা ভাবছি না। আমি এখনও ফিট, আমি বল করতে পারছি, আমি ব্যাটও করতে পারছি। দু’বছরের জন্য একটা দলে সই করেছি। বিশ্বকাপের পর অবসর নেওয়ার প্রশ্নই উঠছে না।’ মালিক আরও বলেন, ‘আমি দু’রান নিতে পারছি, দু’রান আটকাতে পারছি। দলের প্রয়োজন হলে বল করতে পারছি। ব্যাটও করতে পারছি।’

দলের নিলে চার নম্বরে ব্যাট করার শর্তও জুড়ে দিলেন মালিক, ‘তরুণদের সুযোগ দিতে, অভিজ্ঞদের বাদ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। তবে আমাকে দলে নিলে চার নম্বরেই ব্যাট করতে দিতে হবে। আগের মতো যেকোনো জায়গায় ব্যাট করতে রাজি নই আমি।’ পাকিস্তানের হয়ে ৩৫ টেস্টে ১৮৯৮ রান, ২৮৭ ওয়ানডেতে ৭৫৩৪ রান ও ১১৬ টি-টুয়েন্টিতে ২৩৩৫ রান করেছেন ৩৯ বছর বয়সী মালিক।


আরোও অন্যান্য খবর
Paris