সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

আলোক স্বল্পতার কবলে বাংলাদেশ

Paris
Update : শনিবার, ১ মে, ২০২১

এফএনএস : পাল্লেকেলেতে চলতি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে শুক্রবার বাংলাদেশের বোলাররা আলোর দেখা পেয়েছেন। মাত্র ১টি উইকেট শিকার করতে পারলেও দুই সেশনে এখন পর্যন্ত আরও ৫ উইকেটের পতন হয়েছে। তবে দুই সেশন পরেই বন্ধ হয়ে গেছে খেলা। প্রথমে বৃষ্টিতে এক দফা খেলা বন্ধ থাকে। এরপর আলোকস্বল্পতায় আবার বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত খেলা শুরু করা সম্ভব না হওয়ায় দিনের খেলার সমাপ্তি টানা হয়।

দিনের শুরুতেই গতকালের অপরাজিত সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নেকে ১৪০ রানে থামিয়েছেন তাসকিন আহমেদ। তার ২৯৮ বলের ইনিংসে ১৫টি বাউন্ডারি ছিল।আরেক অপরাজিত ব্যাটসম্যান ওসাদা ফার্নান্দো তিন অঙ্ক ছুঁতে পারেননি। তাকে ৮১ রানে প্যাভিলিয়নের পথ দেখান মেহেদি মিরাজ। উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন দাস। তাসকিনের বাকি দুই শিকার অ্যাঞ্জেলো ম্যাথুজ (৫) এবং পাথুম নিশাঙ্কা(৩০)।

তাইজুলের ঘূর্ণিতে ধনাঞ্জয়া ডি সিলভা মাত্র ২ রান করে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন। লঙ্কানদের সংগ্রহ যখন ৬ উইকেটে ৪৩৬ রান, তখন হানা দেয় বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা। এরপর কিছু সময়ের জন্য খেলা শুরু হলেও লঙ্কানরা ৪৬৯ রান তুলতে আবার বন্ধ হয়ে যায়। কারণ সেই আলোকস্বল্পতা। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ডিকাভেলা ৬৪* এবং মেন্ডিস ২২* রানে অপরাজিত আছেন। তাসকিন আহমেদ নিয়েছেন ৩ উইকেট।


আরোও অন্যান্য খবর
Paris