সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

স্মিথ ও মরগানদের বাড়ি পৌঁছে দেবে বিসিসিআই

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

এফএনএস : করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার অবস্থা ভারতের। প্রতিদিন সাড়ে তিন লাখের ওপরে মানুষ আক্রান্ত হচ্ছে, দৈনিক প্রাণহানি তিন হাজার ছুঁই ছুঁই। এ অবস্থায় ভারতে আইপিএল খেলতে আসা ক্রিকেটাররা চিন্তিত হয়ে পড়েছেন। এমন সংকটময় পরিস্থিতিতে টুর্নামেন্ট চালানোয় দেশে-বিদেশে সমালোচনাও চলছে। এর মধ্যে আবার অস্ট্রেলিয়া সরকার জানিয়ে দিয়েছে, খেলোয়াড়দের দেশে ফেরানোর দায়িত্ব নেবে না তারা। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে আইপিএল খেলতে আসা বিদেশি খেলোয়াড়দের আশ্বস্ত করতে এগিয়ে এসেছে বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড)।

টুর্নামেন্ট শেষে সব বিদেশি ক্রিকেটারকে বাড়ি ফেরার যাবতীয় ব্যবস্থা তারা করবে বলে নিশ্চয়তা দিয়েছে। তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইপিএল থেকে সরে দাঁড়ানোর এক দিন পরই এ ঘোষণা দিল বিসিসিআই। গত সোমবার অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা টুর্নামেন্ট থেকে সরে গেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের আরেক অস্ট্রেলিয়ান ক্রিস লিন দেশে ফেরার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছে চার্টার্ড ফ্লাইটের দাবি জানিয়েছেন।

এমন দাবির পর সিদ্ধান্ত জানাতে মোটেও সময় নেয়নি অস্ট্রেলিয়ার সরকার। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন সাফ বলে দিয়েছেন, ‘খেলোয়াড়দের দেশে ফেরার ব্যবস্থা নিজেদেরই করতে হবে।’ এরই মধ্যে ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। এ নিষেধাজ্ঞা ১৫ মে পর্যন্ত বলবৎ থাকবে। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে বিসিসিআই। প্রতিষ্ঠানটির সিওও হেমাঙ্গা আমিন এক চিঠি দিয়ে খেলোয়াড়দের দেশে ফেরা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন, ‘অনেকের মনেই হয়তো প্রশ্ন তৈরি হয়েছে যে, টুর্নামেন্ট শেষ হলে বাড়ি ফিরব কীভাবে।


আরোও অন্যান্য খবর
Paris