সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

৫৪৩০৪ জন শিক্ষক নিয়োগের আবেদন শেষ হবে কাল

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

এফএনএস : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪ হাজার ৩০৪টি পদে শিক্ষক নিয়োগের অনলাইন আবেদনের সময় শেষ হচ্ছে আগামীকাল ৩০ এপ্রিল, শুক্রবার। তবে আবেদনকারীরা আগামী ৩ মে রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। গত ৩০ মার্চ দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি জারি করে অনলাইনে আবেদন আহ্বান করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

ওই বিজ্ঞপ্তি (অনুযায়ী http://ngirresult.teletalk.com.bd/ লিংকে প্রবেশ করে) কাক্সিক্ষত তথ্য দিতে হবে এবং প্রত্যেক আবেদনে ১০০ টাকা হারে ফি জমা দিতে হবে। অনলাইনে দেয়া আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম (টেলিটকের ওয়েবসাইট http://ngi.teletalk.gov.bd/ ও এনটিআরসিএ’র ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। এ বিষয়ে একটি নমুনা টেলিটক ওয়েবসাইটে পাওয়া যাবে। ২০১৮ সালের ১২ জুন এমপিও নীতিমালা জারির আগে সনদ অর্জন করা যেসব প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি তারাও এবার আবেদনের সুযোগ পাচ্ছেন।

আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনডেক্সধারী শিক্ষক যাদের নিবন্ধন সনদ রয়েছে তারাও আবেদন করতে পারছেন। এদিকে, গত ২৬ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক পদের প্রার্থী হিসেবে আবেদনকারীদের আগামী ৬ মে নিবন্ধন সনদের স্ক্যান কপি পাঠাতে নির্দেশ দেওয়া হয়ছে। নির্ধারিত ছকে প্রার্থীর রোল নম্বর, নাম, নিবন্ধন পরীক্ষায় পাসের সাল, ডিগ্রির নামসহ ইমেইল ঠিকানায় সনদের স্ক্যানড কপি পাঠাতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris