সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

সাকিবহীন জয় পেল কলকাতা

Paris
Update : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

এফএনএস : আইপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর একে একে মুম্বাই ইন্ডিয়ানস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গিয়েছিল দলটি। সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করে কলকাতার সামনে খুব বড় লক্ষ্য দিতে পারেনি পাঞ্জাব। ইয়ন মরগানের দলের সামনে ১২৪ রানের লক্ষ্য দেয় তারা।

এই লক্ষ্যে খেলতে নেমে শুরুতে বেশ বিপদেই পড়েছিল কলকাতা। মাত্র ১৭ রানেই তারা হারিয়ে ফেলেছিল শুভমন গিল, নিতিশ রানা ও সুনীল নারিনের উইকেট। কিন্তু এরপরই দলের হাল ধরেন অধিনায়ক মরগান ও রাহুল ত্রিপাটি। দুজনের জুটিতে আসে ৬৬ রান। ৭ চারে ৩২ বলে ৪১ রান করে রাহুল ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মরগান। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৪৭ রান করেন তিনি। ২ চারে ৬ বলে ১২ রান আসে দিনেশ কার্তিকের ব্যাট থেকে।

২০ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় কলকাতা। এবারের আসরে ৬ ম্যাচ খেলে এটি দ্বিতীয় জয় কলকাতার। এই জয়ে পাঞ্জাবকে টপকে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে তারা। এবারের আইপিএলে আহমেদাবাদ পর্বের প্রথম ম্যাচটি জিতে আপাতত তলানি থেকে উঠে এসেছে কলকাতা। মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের মতো সমান ৪ পয়েন্ট পেলেও, ছয় ম্যাচ খেলা কলকাতা নেট রান রেটের হিসেবে আছে পঞ্চম স্থানে।


আরোও অন্যান্য খবর
Paris