সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

মেয়েদের ক্রিকেট ইভেন্টে বাছাই খেলতে হবে সালমাদের

Paris
Update : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

এফএনএস স্পোর্টস: আগামী বছর হতে যাচ্ছে কমনওয়েলথ গেমস। আর সেখানেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে মেয়েদের ক্রিকেট ইভেন্ট। আইসিসি এরইমধ্যে টুর্নামেন্টে সরাসরি সুযোগ পাওয়া ৬টি দলের নাম প্রকাশ করেছে। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেটি নির্ধারিত হওয়ায় সেখানে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। তবে বাছাইয়ের মাধ্যমে তারা অংশ নিতে পারবে।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতায় র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৬টি দল নির্বাচিত হয়েছে। স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে সুযোগ পাওয়া দলগুলো হলো- অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের একটি দেশ। এখানে আবার নিজেদের মধ্যে বাছাইয়ে অংশ নিয়ে ক্যারিবিয়ান অঞ্চলের একটি দেশ টুর্নামেন্টে অংশ নেবে।

৮ দলের এই ইভেন্টের শেষ দলটি নির্বাচিত হবে বাছাইয়ের মাধ্যমে। যা শুরু হবে আগামী বছরের ৩১ জানুয়ারি। এর বিস্তারিত পরে জানাবে আইসিসি। ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমস শুরু হবে ২০২২ সালের ২৮ জুলাই। যেখানে ক্রিকেট ইভেন্টটি অনুষ্ঠিত হবে এজবাস্টনে। ইভেন্টটির টিকিট বিক্রি শুরু হবে এই বছরের শেষের দিকে।


আরোও অন্যান্য খবর
Paris