সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

আইপিএলের ভবিষ্যৎ কী জানালেন সৌরভ

Paris
Update : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

এফএনএস : করোনার মহামারিতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত। এমন পরিস্থিতিতে আইপিএল চললেও ভয়ে টুর্নামেন্ট ছেড়ে যাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। এর পরেও ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী বলেছেন, নির্ধারিত সূচিতেই চলবে আইপিএল! অবশ্য গতবার করোনা পরিস্থিতিতে ভারতে আয়োজন করা যায়নি এই টুর্নামেন্ট। দেরিতে করেও স্থানান্তর করতে হয় সংযুক্ত আরব আমিরাতে। এবার ভারতে আয়োজন করলেও সেটি হচ্ছে জীবানু সুরক্ষিত পরিবেশে ও দর্শকহীন স্টেডিয়ামে।

চলমান পরিস্থিতিতে স্পোর্টস স্টারকে দেওয়া সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেছেন, ‘এখন পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী চলবে আইপিএল।’ বোর্ডের এক ঊধ্বর্তন কর্মকর্তাও বলেছেন, ‘আইপিএল বন্ধ করার ব্যাপারে কোনও আলোচনা হয়নি। তবে ক্রিকেটাররা যাতে নিরাপদ থাকে সে ব্যাপারে আমরা সব কিছুই করছি। এমনকি কেউ ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট ছাড়তে চাইলেও তাকে সাহায্য করবো।’ অথচ এমন পরিস্থিতিতে আইপিএল চালিয়ে যাওয়া নিয়েও সমালোচনা কম হচ্ছে না। কিন্তু পরিস্থিতি আয়োজকদের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। কিছুদিন আগে জীবানু সুরক্ষিত পরিবেশে অবসাদের কথা বলে আইপিএল ছেড়ে গেছেন ইংলিশ ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন।

গত কয়েক দিনে একই কাজ করেছেন অস্ট্রেলিয়ান তিন ক্রিকেটার অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন। জানা গেছে, সংশ্লিষ্ট দেশের বোর্ড এ ক্ষেত্রে ক্রিকেটারদের জোড় করছেন না। তবে স্বেচ্ছায় ফিরে এলে বোর্ড এ ক্ষেত্রে তাদের স্বাগত জানাবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিজ দেশের ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এমনকি ভারত সরকারের কাছ থেকে প্রতিনিয়ত এ-সংক্রান্ত তথ্য আদান-প্রদান করছে।


আরোও অন্যান্য খবর
Paris