সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

পিএসএলের ড্রাফটে সর্বোচ্চ দামি খেলোয়াড় সাকিব

Paris
Update : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

এফএনএস : করোনার কারণে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরু হতে যাচ্ছে আগামী ১ জুন থেকে। আর বাকি থাকা ম্যাচগুলোর জন্য ফের একবার অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে সাকিব-তামিমসহ রয়েছেন আরও তিন ক্রিকেটার। টুর্নামেন্টের মাঝপথেই ক্রিকেটারসহ স্টাফদের করোনা শনাক্ত হওয়ার পরই স্থগিত করা হয় পাকিস্তান সুপার লিগ। গত ৪ মার্চ টুর্নামেন্টটি স্থগিত করলেও পরবর্তীতে ফের আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন দিনক্ষণ ঠিক করা হয় ১ জুন, চলবে ২০ জুন পর্যন্ত। তবে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়।

টুর্নামেন্টটি জুনে হওয়ায় ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটারকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। মূলত সে সময় চলবে ইংল্যান্ডের ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট। যে কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো যেন তাঁদের বদলি নতুন খেলোয়াড় নিতে পারে সেটির সুযোগ করে দিয়েছে পিসিবি। পরিবর্তিত খেলোয়াড় দলে নিতে আয়োজন করা হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। আর ওই প্লেয়ার্স ড্রাফটে নাম রয়েছে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের। প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে একই ক্যাটাগরিতে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, আন্দ্রে রাসেল, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

তারপরের ক্যাটাগরি, ডায়মন্ডে রয়েছেন আরেক বাংলাদেশী তামিম ইকবাল। তামিমের সঙ্গে একই ক্যাটাগরিতে রয়েছেন উসমান খাজা, জেমস ফকনার, নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে। এই তালিকায় রয়েছেন প্রোটিয়া পেসার মর্নে মরকেলও। সিলভার ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- সাব্বির রহমান, লিটন দাস ও পেসার তাসকিন আহমেদ। উল্লেখ্য, আগামী সপ্তাহে ভার্চুয়াল সেশনে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে রয়েছে ১৩২ ক্রিকেটারের নাম।


আরোও অন্যান্য খবর
Paris