সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

চেন্নাইয়ের সুপার কিংসের বিপক্ষে নেই সাকিব

Paris
Update : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

এফএনএস : টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ বাদ দিয়ে আইপিএলকে বেছে নিয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম তিন ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে থাকলেও সবশেষ চেন্নাইয়ের সুপার কিংসের বিপক্ষে ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন বিশ্ব সেরা অলরাউন্ডার।

যদিও তার একাদশ থেকে বাদ পড়াটা অনুমেয়ই ছিল, কারণ তিন ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে আশানুরূপ পারফরম্যন্স করতে পারেননি। ব্যাট হাতে ৩৮ রানের পাশাপাশি তিন ম্যাচে ১০ ওভার বল করে ৮১ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব।

সবশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সাকিব ২ ওভারে ২৪ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। ব্যাটিংয়েও হতাশ করেন। ২৫ বলে একটি করে ছক্কা ও চারে করেন ২৬ রান। ২০০ ছাড়ানো লক্ষ্য তাড়ায় বড় ব্যবধানে হারে তার দল।


আরোও অন্যান্য খবর
Paris