সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী

টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেটে রেকর্ড জুটি

Paris
Update : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

এফএনএস : শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় ১৫২ রানে তামিম ইকবাল আউটের পর জুটি বাঁধেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। প্রথম দিন লাঞ্চের কিছুক্ষণ পর শুরু। দ্বিতীয় দিনও অপ্রতিরোধ্য তারা। দেশের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেটে রেকর্ড জুটি হয়েছে তাদের। আগের রেকর্ডেও ছিল মুমিনুলের অংশীদারিত্ব। কিন্তু ওইবার তার সঙ্গী ছিলেন মুশফিকুর রহিম আর এবার শান্ত।

দেশের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেটে রেকর্ড ৩৪২ রানের জুটি করেন মুমিনুল-শান্ত। ২০১৮ সালের জানুয়ারিতে চট্টগ্রাম টেস্টে এই শ্রীলঙ্কার বিপক্ষে ২৩৬ রানের জুটি গড়েছিলেন মুমিনুল ও মুশফিক। এবার তা ছাপিয়ে গেলেন মুমিনুল আর শান্ত।

শান্ত-মুমিনুলের রেকর্ড জুটির সুবাদে লাঞ্চ বিরতির পর বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৩৯৮ রান ৩ উইকেটের বিনিময়ে। শান্ত আউট হন ১৬৩ রান করে। এসমইয় তিনি ৩৭৮ টি বল খেলেছেন। এখন ব্যাট করছেন মুমিনুল হক আর মুশফিকুর রহিম। মুমিনুল ২৬৮ বলে ১১৬ রানে অপরাজিত আছেন। মুশফিক ১২ বলে ৩ রানে ব্যাট করছেন।


আরোও অন্যান্য খবর
Paris