২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিকেএসপি‘র প্রমিলা খেলোয়াড় বাছাই কর্মসুচি

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ৬:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
বিকেএসপি‘র প্রমিলা খেলোয়াড় বাছাই কর্মসুচি
বিজ্ঞাপন

স্পোটর্স রিপোটার : রাজশাহীতে বিকেএসপি‘র আয়োজনে প্রমিলা খেলোয়াড় বাছাই অনষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর মুক্তিয্দ্ধু স্মৃতি জেলা স্টেডিয়ামে ক্রিকেট, ফুটবল, হকি ও আর্চারী জন্য প্রমিলা খেলোয়াড় বাছাই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এই কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের আটটি বিভাগীয় শহর থেকে প্রমিলা খেলোয়াড় বাছাই শেষে দুই বছর মেয়াদী প্রশিক্ষণ প্রকল্পে প্রথম ৬মাসে ৪শত জন খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ দেওয়ার পর ২০০ জন বাছাই করা হবে। এর পর বাকী ১৮ মাস এই ২০০ জন খেলোয়াড়কে বিদেশী ও দেশী কোচের তত্যাবধায়নে প্রশিক্ষণ দেওয়া হবে বিকেএসপিতে রেখে।

এ প্রকল্পের শুরু হয় প্রথমে চট্টগ্রাম, সিলেট ও দিনাজপুরের পর রাজশাহীতে। রাজশাহীর ময়মনসিংস, খুলনা ও বরিশালের পর শেষ হবে গিয়ে ঢাকায়। রাজশাহীতে বিকেএসপি‘র বাছাই প্রকল্পে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ পরিচালক কর্নেল মাজহারুল হক, অধ্যক্ষ ইকবাল হোসেন চৌধুরী, চিফ কোচ ক্রিকেট মন্টু দত্ত ও ফাতেমাতুজহুরা এবং লিটন ঘোষ, হকির কোচ জাহিদ হোসেন রাজু, আর্চারী নুর ই আলম। ফুটবলের জন্য ছিলেন বিকেএসপি‘র উপ-পরিচালক উজ্জল চক্রবতী বাংলাদেশ জাতীয় প্রমিলা ফুটবলার বিথি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন